Skip to main content

Learn Finance and Tech

EBL Daraz VISA Prepaid Card-এ টাকা/BDT ডিপোজিট করার পদ্ধতি

Image

EBL-এ যাদের একাউন্ট নেই, তারা স্কাইব্যাংকিং এপ দিয়ে এই প্রিপেইড কার্ডে টাকা ডিপোজিট করতে পারেন না। ফলে ব্রাঞ্চে গিয়ে ভিড় জমিয়ে প্রিপেইড কার্ডের জন্যে আলাদা ধরনের প্রিপেইড ডিপোজিট স্লিপ ফিলাপ করে কার্ডে BDT অথবা USD ডিপোজিট করতে হয়। এটা অবশ্যই একটা বিরাট বড় ঝামেলার ব্যাপার। কিন্তু অন্য ব্যাংক এর ইন্টারনেট ব্যাংকিং এপ থেকে এই কার্ডে NPSB করে খুব সহজেই টাকা ডিপোজিট করা যায়। NPSB করে যেভাবে কার্ডে টাকা ডিপোজিট করবেন: EBL Daraz ভিসা প্রিপেইড কার্ডের খয়েরী রংয়ের খামের ভেতরে একটা শাদা বড় কাগজ থাকে। যেটার উপরের ডানদিকে একাউন্ট নাম্বার নাম দিয়ে ১৫ ডিজিটের একটা বিশেষ সংখ্যা উল্লেখ করানো থাকে। এবার অন্য ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এপ থেকে বেনিফিশিয়ারি সেট করতে একাউন্ট হোল্ডারের নামের জায়গায় আপনার NID কিংবা পাসপোর্টে থাকা পূর্ণাঙ্গ নাম দিন। একাউন্ট টাইপ অপশনে ❝Account❞ সিলেক্ট করুন, ❝Card❞ নয়। তারপরে একাউন্ট নাম্বারের জায়গায় সেই ১৫ ডিজিটের বিশেষ সংখ্যাটা ইনপুট দি…

ক্রেডিট কার্ডের ইন্স্যুরেন্স

ক্রেডিট কার্ড শব্দটি ইংলিশে শুনতে সুন্দর শুনালেও বাংলায় শুনতে কিন্তু একদমই সুন্দর নয়। সহজ বাংলায় ক্রেডিট কার্ড মানেই হল ঋণ কার্ড। যাই হোক, সেই ঋণ কার্ডের একটি ফিচার বাই ডিফল্ট চালু করানোই থাকে, তা হল কার্ডের ইন্সুরেন্স সার্ভিস। ক্রেডিট কার্ডের সর্বমোট বকেয়া বিলের উপরে ভ্যাটসহ সর্বমোট ০.৪০% হারে ইন্স্যুরেন্স চার্জ প্রয়োজ্য হয়ে প্রতি মাসে মাসে বিল জেনারেট হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে গত মাসে ১ লাখ টাকার শপিং করে থাকেন, তাহলে এই মাসে ইন্স্যুরেন্সের ০.৪০% চার্জসহ সর্বমোট বিল জেনারেট হবে ১ লাখ ৪০০ টাকা।\ বিল জেনারেট হবার পরে আপনি ৫০ হাজার ৪০০ টাকা পরিশোধ করে দিলেন। তাহলে আগামী মাসে সেই বকেয়া ৫০ হাজার টাকার সাথে সুদ সংযুক্ত হওয়ার পরে শুধুমাত্র ইন্স্যুরেন্সের চার্জই আবারো আসবে আরো প্রায় ২০০+ টাকা। একটু খেয়াল করে দেখুন, আপনি ইতিপূর্বে ১ লাখ টাকার বিলে যেই ৪০০ টাকা ইন্স্যুরেন্স চার্জ দিলেন, সেই টাকারই বকেয়া ৫০ হাজার টাকায় নতুন করে ২০০ টাকা ইন্স্…

ক্রেডিট কার্ডের EMI

Image

EMI এর অর্থ হচ্ছে: Equated Monthly Installment অনেকের মধ্যেই একটি বহুল প্রচলিত ভুল ধারণা রয়েছে যে, ক্রেডিট কার্ডের সর্বমোট লিমিট যদি হয় ১ লাখ টাকা, তাহলে দেড় লাখ টাকার পন্য EMI করে কেনা যাবে। এটা সম্পূর্ণই একটা ভ্রান্ত ধারণা। কারণ আপনার ওয়ালেটে ১০০ টাকা থাকলে যেমন ১০১ টাকার পন্য কখনোই কেনা যাবে না, ঠিক একইভাবে ১ লাখ টাকার ক্রেডিট লিমিটের কার্ড দিয়ে তারচেয়ে বেশি টাকার পন্য কখনোই কেনা যায় না। EMI সম্পর্কে ভুল ধারণা থাকার কারণে অনেকেই মাত্র ২৫ হাজার টাকার FDR করে সেই FDR এর ৯০% ক্রেডিট লিমিটের ক্রেডিট কার্ড নিচ্ছেন। অথচ এই লিমিটের কার্ড দিয়ে আপনি কখনো ২৫ হাজার টাকার পন্য ক্রয় করতে পারবেন না, আর ১ লাখ টাকার পন্য EMI করে কেনা তো বহু দূরের কথা। ধরুন আপনার কার্ডের সর্বমোট ক্রেডিট লিমিট ১ লাখ টাকা। নিয়ম হচ্ছে আপনি কার্ডের পুরো টাকা খরচ না করে, কার্ডে ৫ হাজার টাকা অবশিষ্ট রেখে ৯৫ হাজার টাকার পন্য EMI করে কিনলেন। ৫/১০ হাজার টাকা ক্রেডিট কার্ডে অবশিষ্ট রাখবেন এ…

Dual Currency vs Multi Currency

Dual Currency vs Multi Currency ডুয়েল কারেন্সি কি জিনিস এটা আপনারা সকলেই জানেন! প্রিপেইড, ক্রেডিট কার্ডের মত আজকাল অনেক ব্যাংক ডেবিট কার্ডেও ডুয়েল কারেন্সি ফিচার দেয়! এতে বাড়তি সুবিধা হচ্ছে ডেবিট কার্ড সর্বদাই ডায়নামিক! ফলে আলাদা টাকা-ডলার পার্ট নাই! যেখানেই পে করেন, ডিরেক্ট টাকায় কাটে! তো এইতো গেল ডুয়েল কারেন্সি কার্ড! তাহলে মাল্টি কারেন্সি কার্ড কি জিনিস? যারা দেশের বাইরে আয় করেন, তারা চাইলে দেশে ফরেন কারেন্সি একাউন্ট করতে পারবেন! এক্ষেত্রে আপনার আয় করা বৈদেশিক মুদ্রা দেশে USD, GBP, EURO, JPY, AUD ইত্যাদি কারেন্সিতে রাখা যায়! এই ধরনের একাউন্টকে RFCD একাউন্ট বলে! এসব একাউন্টের সাথে MULTI CURRENCY ডেবিট কার্ড দেয়া হয়! তাহলে ডুয়েল কারেন্সি আর মাল্টি কারেন্সি এর পার্থক্য কোথায়? ডুয়েল কারেন্সি কার্ডে একমাত্র ফরেন কারেন্সি হল ডলার! ফলে অন্য কারেন্সিতে (যেমন ইউরো, পাউন্ড) পে করলে আপনাকে ৩% মার্কআপ ফি চার্জ করা হবে! কিন্ত multi currency কার্ড হবার শর্ত হচ্ছে …

অমুক ব্যাংকের কার্ডের বিল তমুক ব্যাংক থেকে কিভাবে দিব?

Image

পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট

Image

গ্রুপে প্রায়ই ডলার এন্ডোরস নিয়ে জানতে চেয়ে অনেকে পোস্ট দেয়। তাদের জন্যই লেখা-- ডলার এনডোর্সমেন্ট কি? ডলার এনডোর্সমেন্ট হল ডলার কেনার অনুমোদন নেয়া। আপনি চাইলেই ইচ্ছেমত ডলার কিনতে পারবেন না। ডলার কিনতে হলে আপনাকে পাসপোর্টে এনডোর্স করে কিনতে হবে। মানে আপনি টাকা দিয়ে ডলার কিনলেন এবং সেটা কবে, কার নিকট থেকে কিনলেন তার প্রমাণপত্রই হল এনডোর্সমেন্ট। প্রসঙ্গত উল্লেখ্য যে একজন বাংলাদেশি নাগরিক বছরে ১২০০০ ডলার পর্যন্ত এন্ডোরস করতে পারবেন। মনে রাখবেন আপনার সবগুলো কারড (ক্রেডিট, ডেবিট, প্রিপেইড) এবং ক্যাশ ডলার মিলে ১২০০০ পর্যন্ত এন্ডোরস করতে পারবেন এক পাসপোর্টে। একই সাথে আপনি ১০০০০ টাকা পর্যন্ত ক্যাশ সাথে নিতে পারবেন। তবে একবারে ৫০০০ ডলারের বেশি একসাথে কেনা যায় না। অর্থাৎ আপনি দেশের বাইরে গেলে ৫০০০ ডলার + ১০০০০ টাকা ক্যাশ হিসেবে নিয়ে যেতে পারবেন। কিভাবে ডলার  এনডোর্স  করব? যেকোন ব্যাংক বা মানি এক্সচেঞ্জ থেকে ডলার এনডোর্স করতে পারবেন। প্রাইভেট ব্যাংক সাধারণত একাউন্ট …